নন্দীগ্রাম ও রেজিনগরে কি ভোট হলো, নাকি প্রহসন?

বার্তা ডেস্কঃ

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ তুলল রাজ্য কংগ্রেস। মঙ্গলবার কলকাতার বিধান ভবনে এক সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন, ভোট চলাকালীন দুই কেন্দ্রেই বিরোধী দলের এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে এবং সাধারণ ভোটারদের ভয় দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনকে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুফল মেলেনি বলে অভিযোগ করেছে দল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রেজিনগর থানার বাইরে কংগ্রেস প্রার্থীকে অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হতে হয়।

এই প্রেক্ষাপটে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি উড়িয়ে দিয়ে অবিলম্বে নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন বাতিল করে পুনর্গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইরের থেকে লোক এনে বুথ দখল এবং পুলিশের নিষ্ক্রিয়তার কারণে মানুষের সঠিক রায় প্রতিফলিত হওয়া আসাম্ভব। অন্যদিকে, এই নির্বাচনকে ঘিরে শাসক দল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ নেতৃত্ব। প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর এই দুই কেন্দ্রের ভোটগণনা হওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *