দিল্লিতে ডোভালের মেগা বৈঠক, কানাডার সঙ্গে সম্পর্কের বরফ গলে কি শেষ খলিস্তানিদের দাপট?

বার্তা ডেস্কঃ

নয়াদিল্লিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির শীর্ষ উপদেষ্টা ডেভিড মরিসনের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি আরও মজবুত করা এবং নিরাপত্তা ও আইন প্রয়োগের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর এই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে টানাপোড়েনের পর কার্নির আমলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এটি একটি বড় পদক্ষেপ।

সূত্রের খবর, এই বৈঠকে কানাডার মাটিতে খলিস্তানি-পন্থীদের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমল থেকেই এই ইস্যুকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। তবে বর্তমান প্রশাসনের ইতিবাচক মনোভাবের ফলে সহযোগিতার গ্রাফ এখন ঊর্ধ্বমুখী, যা কূটনৈতিক সম্পর্ককে নতুন দিশা দেখাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *