২৫ বছর নয়, থামবেন না মোদী! বিকশিত ভারতের পথে অবিচল প্রধানমন্ত্রী

বার্তা ডেস্কঃ

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ২০২৬ সালের ৭ অক্টোবর সরকারপ্রধান ও প্রশাসক হিসেবে পূর্ণ হলো তাঁর সফল ২৫ বছর। এই ঐতিহাসিক দিনে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’-এর ‘বিকশিত ভারত সংকল্প সভা’য় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নিজের দীর্ঘ প্রশাসনিক জীবনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। বিরোধীদের স্পষ্ট বার্তা দিয়ে মোদী বলেন, “যতক্ষণ না ভারত বিকশিত ভারত হয়, ততক্ষণ আমি থামব না, ক্লান্ত হব না।” ২০৪৭ সালের মধ্যে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশকে উচ্চ-আয়ের শীর্ষ অর্থনীতি ও উন্নত রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে দেশের রাজনীতি যখন উত্তাল, ঠিক তখন প্রধানমন্ত্রীর এই দ্ব্যর্থহীন বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গ্রাম ও শহরে নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অগ্রগতি ও সুশাসন নিশ্চিত করতে তিনি যে প্রতিশ্রুতিবদ্ধ, তা আরও একবার স্পষ্ট হলো এই বক্তব্যে। মোদীর এই দৃঢ় অবস্থান একদিকে যেমন বিজেপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চার করেছে, অন্যদিকে প্রতিপক্ষকেও দিয়েছে স্পষ্ট বার্তা। দেশকে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে পৌঁছাতে তিনি যে অবিচল ও ক্লান্তিহীনভাবে কাজ করে যাবেন, সেটিই আজ প্রকাশ পেল তাঁর কণ্ঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *