রেজিনগর ও নন্দীগ্রামে বিজেপির ভরাডুবি? উপনির্বাচন শেষে বিস্ফোরক পূর্বাভাস মুখ্যমন্ত্রীর!

বার্তা ডেস্কঃ

নন্দীগ্রাম ও রেজিনগর—উভয় কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ের ব্যাপারে সম্পূর্ণ আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচন শেষে তাঁর দাবি, গত বিধানসভা নির্বাচনের তুলনায় নন্দীগ্রামে জয়ের মার্জিন বহুগুণ বাড়বে এবং বিজেপি প্রার্থী হাসিরানি রথ রেকর্ড ভোটে জয়ী হবেন। পাশাপাশি, রেজিনগর আসনেও বিজেপি প্রার্থী শাখারভ সরকার এক লক্ষ কুড়ি হাজারের বেশি ভোট পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, এই দুই আসনেই তৃণমূল ও বামেদের মতো রাজনৈতিক দলগুলির কার্যত কোনও অস্তিত্বই ছিল না।

মুখ্যমন্ত্রী আরও জানান, অন্নপূর্ণা ও আবাস যোজনার সুবিধাভোগী সংখ্যালঘু মহিলা ও যুবকদের একটি বড় অংশ এবার পরিবর্তন এনে বিজেপিকে সমর্থন জানিয়েছেন। রাজ্যের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই উপনির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটদান হয়েছে। যদিও বিরোধীরা ভোট প্রসহন ও রিগিংয়ের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে, তবে সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে সাধারণ মানুষ উন্নয়নের পক্ষেই নিজেদের রায়দান করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *