স্কুলেই আচমকা থমকে গেল প্রাণ, কম বয়সে হার্ট অ্যাটাক কি বাড়ছেই?

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশের কুশিনগরে সপ্তম শ্রেণির এক ছাত্রীর আকস্মিক মৃত্যুতে চিকিৎসকমহলে নতুন করে প্রশ্ন উঠেছে। স্কুলেই সহপাঠীদের সঙ্গে থাকার সময় আচমকা বেঞ্চ থেকে পড়ে যায় ১২ বছরের ওই শিশুটি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে ‘হার্ট অ্যাটাক’ উল্লেখ করায় স্বাভাবিকভাবেই উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের মতে, শিশুদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক অত্যন্ত বিরল ঘটনা এবং এর নেপথ্যে প্রাপ্তবয়স্কদের মতো কারণ সাধারণত কাজ করে না।

প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের ধমনিতে কোলেস্টেরল জমে সহজে ব্লক তৈরি হয় না। ছোটদের ক্ষেত্রে জন্মগত ত্রুটি, হৃদ্‌পেশির প্রদাহ বা মায়োকার্ডাইটিস, জিনগত সমস্যা বা বিরল রোগ এর কারণ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট এক বিষয় নয়। তাই খেলাধুলার সময় বুকে ব্যথা, কারণহীন অজ্ঞান হয়ে যাওয়া বা অস্বাভাবিক ক্লান্তির মতো লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *