আইন ভেঙে জ্ঞানেশ কুমারদের নিয়োগ! সুপ্রিম কোর্টে তোলপাড় ফেলা জনস্বার্থ মামলা

বার্তা ডেস্কঃ

দেশজুড়ে নানা বিতর্কের আবহে এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ বাকি দুই নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হলো একটি গুরুত্বপূর্ণ জনস্বার্থ মামলা। মামলাকারী সুরি পায়ালার সরাসরি অভিযোগ করেছেন, নরেন্দ্র মোদী সরকারের আনা ২০২৩ সালের নতুন আইনের নির্দিষ্ট বিধি ও নিয়ম লঙ্ঘন করেই এই উচ্চপর্যায়ের নিয়োগ সম্পন্ন করা হয়েছে। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদের আওতায় দায়ের করা এই রিট পিটিশনে গোটা সিলেকশন প্রসেসের স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।

মামলাকারীর প্রধান দাবি, আইনের ধারা অমান্য করে শূন্য পদের বিপরীতে ১০ জনের পরিবর্তে মাত্র ৬ জনের প্যানেল তৈরি করেছিল সার্চ কমিটি এবং অত্যন্ত তড়িঘড়ি তা চূড়ান্ত করা হয়। শুধু তাই নয়, আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী প্রার্থীদের নির্বাচন পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকার কথা থাকলেও, জ্ঞানেশ কুমারের কর্মজীবনের কোনো পোস্টিংই নির্বাচন সংক্রান্ত ছিল না বলে জানানো হয়েছে। এই আইনি ত্রুটির পরিপ্রেক্ষিতে বর্তমান নির্বাচন কমিশনারদের নিয়োগ কতটা বৈধ, তা নিয়েই এখন আইনি লড়াই শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *