নন্দীগ্রাম ও রেজিনগরে ভরাডুবি, কুণালের মন্তব্যে ফাঁস হলো হারের আসল রহস্য!
বার্তা ডেস্কঃ
পুজোর আবহেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির বিশাল জয়ে রাজ্য রাজনীতিতে চরম তোলপাড় শুরু হয়েছে। ভোটের এই ফলাফল ঘোষণার পর পরেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নির্বাচন কমিশন ও পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এই ফলাফল সাধারণ মানুষের প্রকৃত জনমত নয়। কুণালের মতে, এটি একটি সম্পূর্ণ ‘কৃত্রিম ও ম্যানুফ্যাকচার্ড’ রায়, যার সঙ্গে ভোটারদের কোনো সম্পর্ক নেই।
বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও অভিযোগ করেন, ভুয়ো ভোটার তালিকা তৈরি, তৃণমূল কর্মী-প্রার্থীদের হুমকি ও গ্রেপ্তারির মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করা হয়েছে। বহু বুথে সাধারণ মানুষকে ঢুকতেই দেয়নি পুলিশ, এমনকী এজেন্ট বসাতেও বাধা দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে প্রহসনের নির্বাচন চালানো হচ্ছে দাবি করে তিনি স্পষ্ট জানান, সঠিক ও অবাধ ভোট হলে দুটি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত ছিল।