চার হাজার কোটির রামায়ণে লারা-শিবার রাজকীয় চমক, ভক্তদের ঘুম কাড়ল কোন গোপন রূপ!

বার্তা ডেস্কঃ

চার হাজার কোটি টাকার রেকর্ড বাজেটে নির্মিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’ ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। পরিচালক নীতেশ তিওয়ারির এই বিগ বাজেটের ছবিতে এবার প্রকাশ্যে এল কৈকেয়ী ও মন্থরার বহুল প্রতীক্ষিত ফার্স্ট লুক। রাজকীয় বেশে লারা দত্তের কৈকেয়ী রূপ এবং ধূর্ত অভিব্যক্তিতে শিবা চাড্ডার মন্থরা অবতার নেটপাড়ায় ঝড় তুলেছে। জমকালো শাড়ি, সর্বাঙ্গে গয়না এবং চোখেমুখে বিরক্তি ফুটিয়ে তুলে লারা প্রমাণ করেছেন এই চরিত্রের জন্য তিনিই সেরা পছন্দ। পাশাপাশি, হাতে লাঠি ও সাধারণ পোশাকে শিবা চাড্ডার নিখুঁত অভিনয় ফুটিয়ে তুলেছে মন্থরার চতুর স্বভাব।

ইতিমধ্যেই রাম ও সীতা চরিত্রে রণবীর কাপুর ও সাই পল্লবীর লুক নজর কেড়েছে। চার হাজার কোটি টাকা বাজেটের এই ছবিটিকে ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে মহার্ঘতম প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে, যা দুটি ভাগে মুক্তি পাবে। কৈকেয়ী ও মন্থরার এই ষড়যন্ত্রের ক্লাসিক কাহিনি পরিচালক পর্দায় কীভাবে ফুটিয়ে তোলেন, এখন সেটাই দেখার অপেক্ষায় গোটা দেশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *