বিমানের ভেতর থেকেই আটক সিজেপি প্রধান! জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী
বার্তা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের আগেই দিল্লির বিমানবন্দর থেকে আটক হলেন কক্রোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ দলের তিন শীর্ষ নেতা। দিল্লি পুলিশের দাবি, এই বিক্ষোভের কোনো অনুমতি ছিল না।বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই পুলিশ আধিকারিকেরা সরাসরি বিমানের ভেতর প্রবেশ করে তাঁদের আটক করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।
সিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে অভিজিৎ দীপকে একে ‘স্বৈরাচারী আচরণ’ বলে অভিহিত করেছেন। দলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, নেতাদের আটক করা হলেও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে তাঁদের পূর্বনির্ধারিত আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি নির্ধারিত পথেই চলবে।অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ও কড়াকড়ি আরোপ করেছে পুলিশ প্রশাসন।