দিল্লি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়!

বার্তা ডেস্কঃ

দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েই কেন্দ্র ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তাঁকে বেআইনিভাবে আটক করে প্রায় দু’ঘণ্টা প্রিজন ভ্যানে ঘোরানো হয়েছে এবং অপরাধীর মতো আচরণ করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে শনিবার যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়। মুক্তির পর তিনি স্পষ্ট জানান, রবিবারেও কলকাতা ফিরছেন না এবং সোমবার দিল্লির INDIA জোটের মিছিলে যোগ দেবেন।

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘সুপার ইমার্জেন্সি’ বা জরুরি অবস্থার চেয়েও খারাপ বলে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। শান্তিপূর্ণ প্রতিবাদ ও আন্দোলনের অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি জানান, যুবসমাজ ও প্রতিবাদী মানুষের পাশে দাঁড়াতেই তিনি রাজধানীতে অবস্থান করবেন। এদিকে, দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ একাধিক তৃণমূল নেতাকেও আটক করা হয়। অরবিন্দ কেজরিওয়ালকে বাধা দেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, এই দমনপীড়ন আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *