দিল্লিতে নাটকীয় মোড়, জামিন পেলেন ধ্রুব রাঠী সহ তিন নেতা!

বার্তা ডেস্কঃ

যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি শুরু করার আগেই পুলিশি অ্যাকশনের মুখে পড়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আটক করা হয় দলের তিন প্রধান নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে। পরবর্তীতে ভারতীয় ন্যায় সংহীতার বিশেষ ধারায় গ্রেফতার করে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্টের এসইএম আদালতে পেশ করা হলে বিচারক শর্তসাপেক্ষে তাঁদের মুক্তির নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী এক বছর বিক্ষোভ বা आंदोलনের মাধ্যমে দেশের শান্তি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত না করার মুচলেকায় তিন নেতাকে জামিন দেওয়া হয়েছে। ছাড়া পেয়েই সংবাদ সম্মেলন ডেকে বড় তথ্য প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন আশুতোষ।

অন্যদিকে, শনিবার গুরুগ্রামের বাড়ি থেকে আটক হওয়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও মাঝরাতে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে জমায়েতে যোগ না দেওয়ার অনুরোধ উপেক্ষা করায় তাকে আটক করা হয়েছিল। জামিন পাওয়ার পর এবার সিজেপি শীর্ষ নেতৃত্বের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে রাজধানী জুড়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *