যন্তর-মন্তরে ফের তীব্র আন্দোলনের হুঁশিয়ারি, ছুটির দিনেই বসছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ!
বার্তা ডেস্কঃ
রাজধানী দিল্লিতে আন্দোলন দমন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। ককরোচ জনতা পার্টির (CJP) প্রায় ৩,০০০ বিক্ষোভকারীকে আটক করার পর পুলিশ অধিকাংশকেই ছেড়ে দিয়েছে। পাশাপাশি, প্রতিরোধমূলক আটকের পর সিজেপির শীর্ষ তিন নেতা—অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে এগজেকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুক্তি দেয়া হয়েছে এবং ধ্রুব রাঠিকেও শর্তসাপেক্ষে ছাড়া হয়। বর্তমানে সংগঠনের দায়িত্ব সামলাচ্ছেন অজিঙ্ক শিন্দে।
জ্ঞানেশ কুমার ইস্তফা না দেওয়া পর্যন্ত এই লড়াই থামবে না বলে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন। আন্দোলনের ঝাঁঝ বজায় রাখতে রবিবার ছুটির দিনেও ফের যন্তর-মন্তর অভিযানের ডাক দিয়েছে CJP। উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে রবিবার হওয়া সত্ত্বেও শীর্ষ আদালত বিশেষ বেঞ্চ গঠন করে শুনানির সিদ্ধান্ত নিয়েছে, যা প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।