পদত্যাগ করুন, নতুবা ক্ষমা চাইতে প্রস্তুত হন!

বার্তা ডেস্কঃ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। একইসঙ্গে তিনি প্রধান বিচারপতির (CJI) সঙ্গে হওয়া আলোচনা এবং তাঁর বার্তার প্রসঙ্গটিও দেশবাসীর সামনে তুলে ধরেন।

সিজেআই-এর বার্তা ও সুপ্রিম কোর্টে আবেদন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী স্পষ্ট জানান, প্রধান বিচারপতির সঙ্গে বিরোধী নেতাদের দেখা করার অনুমতি মেলেনি বলে যে জল্পনা রটেছিল, তা সম্পূর্ণ সঠিক নয়। তিনি বলেন, “আমি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সিজেআই-কে চিঠি লিখেছিলাম। তিনি আমাদের পরিষ্কার জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট কোনো রাজনৈতিক লড়াইয়ের জায়গা নয়। তাই বিরোধীদের সমস্ত অভিযোগ নিয়ে যেন সুনির্দিষ্ট পিটিশন আদালতে দাখিল করা হয়। আজই ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করা হবে।”

জ্ঞানেশ কুমারকে ‘রাজসাক্ষী’ হওয়ার পরামর্শ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী এক চাঞ্চল্যকর দাবি করেন। তাঁর কথায়, “জ্ঞানেশ কুমার, আপনি জানেন বর্তমান পরিস্থিতি কী! আমরা জানি আপনি রাতে ঘুমাতেও পারছেন না। মোদী-শাহ-ডোভালের চাপে আপনি ভুল করেছেন ঠিকই, কিন্তু আপনি এই অপরাধের আসল মাথা নন। এখনও সময় আছে, রাজসাক্ষী হয়ে যান এবং পদত্যাগ করে সরে দাঁড়ান। দেশ ও সংবিধানের স্বার্থে আমরা আপনাকে ক্ষমা করে দেওয়ার কথাও ভাবতে পারি।”

পাশাপাশি রাহুলের বিস্ফোরক দাবি, বর্তমান সরকারের ভেতরের বহু আধিকারিক ও দু’শোরও বেশি অফিসার গোপনে বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছেন।

পুলিশ প্রশাসনের একাংশও ক্ষুব্ধ: দাবি রাহুলের দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন ও পুলিশি কড়াকড়ি নিয়ে কটাক্ষ করে রাহুল বলেন, সরকার গোটা দিল্লিকে কেল্লা বানিয়ে হাজার হাজার পুলিশ রাস্তায় নামিয়েছে। কিন্তু তাতে বিরোধী নেতৃত্ব বা কর্মীরা বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না। উল্টে মাঠের দায়িত্বে থাকা বহু পুলিশকর্মী ব্যক্তিগত আলাপে তাঁদের সমর্থন জানিয়ে প্রশ্ন তুলছেন, কেন তাঁদের দেশের যুবসমাজের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। সব মিলিয়ে, দিল্লির এই লড়াই নিছক রাস্তার লড়াই নয়, এটি মানুষের মন জয় করার লড়াই বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *