৭৪ টাকার ইনজেকশন ৫ হাজারে! যোগী রাজ্যে চিকিৎসা কেলেঙ্কারিতে তোলপাড়

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা ও শোরগোল। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেছেন, রাজ্যের ২১৪টি হাসপাতালে ক্যানসার চিকিৎসার প্রয়োজনীয় মাত্র ৭৪ টাকার একটি ইনজেকশন প্রায় ৬৭ গুণ বেশি দামে, ৪ হাজার ৯৮১ টাকায় বিক্রি করা হচ্ছে। এমআরপি এবং প্রকৃত উৎপাদন খরচের মধ্যকার বিপুল ফারাকের সুযোগ নিয়ে অসাধু চক্র সাধারণ রোগীদের থেকে বছরে লাখ লাখ টাকা পকেটস্থ করছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ ও পেটেন্ট আইনের বিশেষ অধিকার প্রয়োগের জোর দাবি জানিয়েছে বিরোধী দলগুলি।

অন্যদিতে, এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি কঠোর পদক্ষেপ গ্রহণে তৎপর হয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন। ক্যানসার রোগীদের সাথে হওয়া এই প্রতারণা রুখতে ও বেসরকারি হাসপাতালগুলির অসাধু চক্র ভাঙতে রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও ধরপাকড়। কড়া নজরদারির পাশাপাশি বেআইনিভাবে মাত্রাতিরিক্ত দাম নেওয়া হাসপাতালগুলির বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। চিকিৎসা খরচের এমন অস্বাভাবিক বৃদ্ধিতে সাধারণ মানুষের উদ্বেগ বাড়লেও, প্রশাসনের এই লাগাতার অভিযান অসাধু ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *