পুজোর আগেই মেট্রো যাত্রীদের জন্য বড় ধাক্কা, জেনে নিন কোন সময়ে মিলবে পরিষেবা!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর ঠিক আগে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে সময়সূচিতে বড় পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৩ অক্টোবর থেকে এই লাইনে মেট্রো পরিষেবা সকাল ৮টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত চালু থাকবে, যা আগে সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৮ মিনিট পর্যন্ত পাওয়া যেত। বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ এবং সুরক্ষা সংক্রান্ত ট্রায়াল রান শুরু হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্রয়োজনীয় পরীক্ষা ও নিরাপত্তা যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সাময়িক পরিবর্তিত সময়সূচি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পরিষেবা চালুর লক্ষ্যে গত ১০ অক্টোবর থেকেই ট্রায়াল রান চলছে। ভোরের দিকে ও রাতের শেষ ভাগে বাণিজ্যিক পরিষেবা আংশিকভাবে কমিয়ে ফেলার ফলে পরিষেবা শুরুর সময় এক ঘণ্টা পিছিয়েছে এবং শেষের সময় ৫০ মিনিট এগিয়ে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে নেওয়া এই পদক্ষেপে সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ এবং বৃহত্তর জনস্বার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *