নবম-দশমের শিক্ষক নিয়োগের নতুন তালিকা প্রকাশ, চেক করুন আপনার নাম!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরশুমে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এলো এক বিরাট আনন্দের খবর। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ (TET Interview)-এর প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় এসএলএসটি (SLST)-র সংশোধিত ও চূড়ান্ত শূন্যপদের ভিত্তিতেই এই নতুন তালিকা তৈরি করা হয়েছে। গত ১২ই অক্টোবর এসএসসি-র তরফে এ বিষয়ে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে ইন্টারভিউয়ের দিনক্ষণ ও সময়সূচি জানতে প্রার্থীদের নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে বলা হয়েছে। পরবর্তীতে ওই ওয়েবসাইট থেকেই চাকরিপ্রার্থীরা নিজেদের নথিপত্র (Documents) যাচাই করে নিতে পারবেন।

এক নজরে শূন্যপদের হিসাব ও অন্যান্য তথ্য:

মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার নবম ও দশম শ্রেণীতে সহকারী শিক্ষক পদে মোট ২৩,২০৯টি শূন্যপদ রয়েছে। এছাড়া দ্বিতীয় এসএলএসটি (২০২৫)-এর জন্য বিষয়, মাধ্যম, লিঙ্গ এবং সংরক্ষণভিত্তিক সম্ভাব্য শূন্যপদের বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আনা হয়েছে।

  • বাংলা মাধ্যম: মোট ১৯,৯৪৮টি শূন্যপদ।
    • পুরুষ ও মহিলা (উভয়): ১৪,৮২৫টি
    • শুধুমাত্র মহিলা: ৫,১২৩টি
  • হিন্দি মাধ্যম: ২,২৪৯টি শূন্যপদ
  • উর্দু মাধ্যম: ৮৭৬টি শূন্যপদ

কোথায় ও কীভাবে দেখবেন আপনার নাম?

ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তালিকা এবং পরবর্তী আপডেট দেখতে প্রার্থীদের নিচের দুটি অফিশিয়াল ওয়েবসাইটে ভিড় করতে বলা হচ্ছে:

  • westbengalssc.com
  • wbsschelpdesk.com

উৎসবের মরশুমে এই খবর প্রকাশ্যে আসায় রাজ্য জুড়ে হাজার হাজার শিক্ষকপ্রার্থীর মুখে এখন চওড়া হাসির রেখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *