উৎসবের মরশুমেও কেন খাঁ খাঁ করছে বক্সা অরণ্য?

বার্তা ডেস্কঃ

উৎসবের আবহে পর্যটকদের ভিড় জমলেও বক্সা টাইগার রিজার্ভে সুনসান পরিস্থিতি বিরাজ করছে। কিছুদিন আগে বিহার থেকে একটি তিন বছর বয়সি বাঘিনি এনে এখানে ছাড়ার পাশাপাশি বন বস্তিবাসীদের আন্দোলন ও রাস্তা অবরোধের জেরে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছেন। এর ফলে জঙ্গল খুলে দেওয়া হলেও হোমস্টেগুলি ফাঁকা পড়ে রয়েছে এবং সাফারি গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

বন দপ্তরের কড়াকড়ি নিয়ম ও বনাধিকার আইন চালুর দাবিতে গত ৫ অক্টোবর থেকে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ১৮টি বন বস্তির বাসিন্দা ও সাফারি গাড়ির চালকরা। মূলত বাঘিনিকে ধাতস্থ হওয়ার সুযোগ দিতে বেশ কিছু জনপ্রিয় সাফারি রুট বন্ধ রাখায় পর্যটকদের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। বুকিং বাতিল হয়ে যাওয়ায় স্থানীয় পর্যটন ব্যবসা চরম সংকটের মুখে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *