ভারতে নিষেধাজ্ঞা, নিজে কিনছেন তেল! সমালোচনার মুখে সপাটে কী জবাব দিলেন ট্রাম্প?
বার্তা ডেস্কঃ
রাশিয়া থেকে অপরিশোধিত তেল ও গ্যাস কেনার দায়ে ভারত ও চিনের মতো দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিজ দেশের বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনের চাপ সামলাতে ট্রাম্প নিজেই রাশিয়ার সঙ্গে ৩ লক্ষ মেট্রিক টন ডিজেল আমদানির বড় চুক্তি সেরে ফেলেছেন, যা নভেম্বরে আরও বাড়বে। দ্বিমুখী এই নীতির ফলে খোদ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেই তীব্র ক্ষোভের ঝড় উঠেছে, এমনকি একাধিক মার্কিন সেনেটরও পুতিনকে আর্থিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন।
চাপের মুখে দাঁড়িয়ে ট্রাম্প তাঁর নিজস্ব সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নিজের সিদ্ধান্তের সপক্ষে সাফাই দিয়েছেন। সংবাদমাধ্যমকে ‘ভণ্ড’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়ন অতীতে রাশিয়াকে জ্বালানির জন্য ২৫০ বিলিয়ন ডলার দিলেও মিডিয়া তা এড়িয়ে গেছে।সমালোচকদের তোয়াক্কা না করে তিনি স্পষ্ট বার্তা দেন যে, নিজের গৃহীত পদক্ষেপ অত্যন্ত সঠিক এবং তাঁর সব সিদ্ধান্তের মূলেই রয়েছে ‘আমেরিকা ফার্স্ট’ নীতি।