নাগা চৈতন্যের সঙ্গে বিয়ের পর প্রেমের নতুন সংজ্ঞা দিলেন শোভিতা!

বার্তা ডেস্কঃ

একসময় শোভিতা ধুলিপালা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কখনই কোনো অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াবেন না। কারণ হিসেবে তাঁর ধারণা ছিল, দুই অভিনেতার প্রেম হলে দুজনের মধ্যকার অহংবোধ বড় হয়ে ওঠে। তবে সেই পুরনো অবস্থান থেকে সরে এসে ২০২২ সালে তেলুগু তারকা নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০২৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই পুরনো ধারণাকে ‘সংকীর্ণ’ বলে স্বীকার করেছেন অভিনেত্রী।

শোভিতা জানান, সময়ের সঙ্গে নিজের মতামত ও ভাবনা বদলে ফেলতে তাঁর কোনো আপত্তি নেই। যাঁরা কখনো নিজেদের মতামত বদলান না, তাঁদের দেখে ভয় পান তিনি। ব্যক্তিগত বিকাশের জন্য চিন্তাভাবনার পরিবর্তন জরুরি বলেই তাঁর মত। নাগা চৈতন্যের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সমাজের নানা জল্পনা ও সমালোচনার বিষয়ে অভিনেত্রী জানান, সমাজ আসলে আবহাওয়ার মতো, যা আসে আর যায়। তাই বাইরের পরিবর্তনের সঙ্গে না জড়িয়ে নিজের অবস্থানে স্থির থাকাই আসল কথা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *