হোয়াইট হাউসে প্রথম দিনেই ট্রাম্পের প্রেস সচিবের মহা কেলেঙ্কারি!
বার্তা ডেস্কঃ
প্রথম প্রেস ব্রিফিংয়েই তুমুল বিতর্কের মুখে পড়লেন হোয়াইট হাউসের নবনিযুক্ত প্রেস সচিব ক্যাটি জাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করার পরপরই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নিজের স্বামী চলচ্চিত্র প্রযোজক টাইলার জাকারিয়ার বদলে ট্রাম্পকে ‘আমার স্বামী’ বলে বসেন তিনি। মুখ ফসকে এই মন্তব্য করার পরই দ্রুত ভুল শুধরে নেওয়ার চেষ্টা করলেও বেশ বিচলিত হয়ে পড়েন ক্যাটি। পরিস্থিতি সামাল দিতে না পেরে মাত্র ১৫ মিনিটের মাথায় তড়িঘড়ি বক্তব্য শেষ করে স্থান ত্যাগ করেন তিনি। তাঁর এই মন্তব্যে যেমন ট্রাম্প প্রশাসনের অন্দরে অস্বস্তি বেড়েছে, তেমনই হাস্যরসের খোরাক জোগাচ্ছে রাজনৈতিক মহলে।
বিদায়ী প্রেস সচিব ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়া ক্যাটি এর আগে ‘ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’র মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’-এর যোগাসূত্র উপদেষ্টার পদেও যুক্ত রয়েছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন সত্ত্বেও ট্রাম্পের সমর্থনে অপ্রত্যাশিতভাবেই এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। দায়িত্ব নেওয়ার শুরুতেই এমন বেফাঁস মন্তব্যে হোয়াইট হাউসের সংবাদ ব্রিফিংয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যখন ট্রাম্প নানা প্রশাসনিক চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখনই ক্যাটির এই অপ্রস্তুত মন্তব্য বিশ্বজুড়ে ব্যাপক হইচই ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।