ফ্লাই দুবাই কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, ষড়যন্ত্রে কি যুক্ত মালদ্বীপের দুই পাইলট?
বার্তা ডেস্কঃ
ফ্লাই দুবাইয়ের বিমান হাইজ্যাক ও সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মালদ্বীপের আরও দুই পাইলটকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাই দুবাই ১০৭৩ বিমানে হামলার মূল অভিযুক্ত হামাম আল হামামির সঙ্গেই এই দুই পাইলট কাজ করতেন বলে তদন্তে উঠে এসেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত মালদ্বীপের দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি তাদের পরিবারকে জানানো হয়েছে। গ্রেপ্তার হওয়া এই পাইলটরা সম্প্রতি ইজরায়েল সফর করেছিলেন বলে জানা গেছে।
এদিকে বিমানে থাকা এক যাত্রীর চাঞ্চল্যকর বয়ানে নতুন রহস্য দানা বেঁধেছে। ওই যাত্রীর দাবি, ঘটনার সময় কিছু ক্রু সদস্য ছবি ও ভিডিও তুলতে বাধা দেন এবং আহত ভারতীয় ক্যাপ্টেনের মুখে একটি বড়ি ঢোকানোর চেষ্টা করেন। বিমানের ক্রুরা সকলেই পুরুষ হওয়ায় এই ষড়যন্ত্রে আরও অনেকে জড়িত থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে প্রধান অভিযুক্ত হামামি ককপিটে আক্রমণ চালিয়ে বিমানটি ইজরায়েলের কোনো বহুতলে আছড়ে ফেলার পরিকল্পনা করেছিল বলে তদন্তে জানা গেছে। বর্তমানে দুবাই পুলিশ পুরো ঘটনার গভীও তদন্ত চালিয়ে যাচ্ছে।