বকেয়া সম্পত্তি কর মেটালেই ১০% ছাড় ও জরিমানার মুক্তি!

বার্তা ডেস্কঃ

নিজস্ব বাড়ি রয়েছে—এমন মধ্যবিত্ত ও সাধারণ নাগরিকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এল সরকার। বকেয়া রাজস্ব আদায় বাড়াতে এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে এক আকর্ষণীয় ছাড়ের ঘোষণা করা হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক বিশেষ ঘোষণায় জানান, আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর (হাউজ ট্যাক্স) বকেয়া রয়েছে।

এই বিপুল পরিমাণ বকেয়া দ্রুত আদায়ের লক্ষ্যে করদাতাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে প্রশাসন।

কী রয়েছে এই নতুন ঘোষণায়? মন্ত্রী জানান, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের কোনো অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। শুধু তা-ই নয়, বকেয়া আসল টাকার ওপরেও অতিরিক্ত ১০ শতাংশ ছাড় দেওয়া হবে!

শহরবাসীরা এই বিশেষ সুযোগের সদ্ব্যবহার করে খুব দ্রুত বকেয়া কর মিটিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেছেন মন্ত্রী। প্রশাসনের তরফ থেকে আরও জানানো হয়েছে, এই উপায়ে সংগৃহীত অর্থ শহরের পরিকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প রূপায়ণে কাজে লাগনো হবে। সরকারের এই যুগান্তকারী পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আসানসোলের বাড়ির মালিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *