ভারত কি তবে পাকিস্তানের পক্ষেই থাকবে? বিজেপি সভাপতির মন্তব্যে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে পড়লেন রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোর। তাঁর দাবি, দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে ভারতের উচিত পাকিস্তানের পাশে দাঁড়ানো, কারণ তারা প্রতিবেশী দেশ। তবে তিনি স্পষ্ট করেছেন যে পারস্পরিক অভ্যন্তরীণ দ্বন্দ্বে ভারত সর্বদা নিজের পাশেই থাকবে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

বিজেপি নেতার এই অবস্থানকে সরাসরি ‘দেশবিরোধী’ বলে তোপ দেগেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। বিরোধী শিবিরের অভিযোগ, সন্ত্রাসবাদের আঁতুড়ঘর পাকিস্তানের প্রতি বিজেপির এই গোপন অনুরাগ অত্যন্ত উদ্বেগজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্যের দায় এড়াতে পারেন না বলে দাবি করে কংগ্রেস নেতৃত্ব অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপের জোরালো দাবি তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *