৭৫ বছরের বৃদ্ধের সাথে বান্ধবীর বিয়ে! নেটপাড়ায় তোলপাড় ফেলে দিল এই আজব প্রেম?
বার্তা ডেস্কঃ
বয়সের ব্যবধান প্রায় ৪৫ বছর। মেয়ের বান্ধবী ৩০ বছরের রানী রাজপুতের সঙ্গে ৭৫ বছরের রামসাগরের এই অদ্ভুত প্রেমের সম্পর্ক এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রায় এক বছর আগে রামসাগরের বাড়িতে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে আসা শুরু করেন রানী। সেখান থেকেই সূত্রপাত হয় পরিচয়ের, যা সময়ের সঙ্গে গড়ায় গভীর সম্পর্কে। সব বাধা পেরিয়ে অবশেষে একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল।
পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে ইতিমধ্যেই তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। নবরাত্রি উৎসবের পরপরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে তাঁদের, যার প্রস্তুতিও শুরু হয়েছে দুই পরিবারে। ইনস্টাগ্রামে সক্রিয় রানীর রিলস এবং এই আসামবয়সি বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এই জুটির ভালোবাসাকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আবার কেউ বয়সের বিশাল ফারাক নিয়ে নানা প্রশ্ন তুলছেন। সব বিতর্ককে দূরে সরিয়ে রামসাগর ও রানী এখন তাঁদের নতুন জীবন শুরু করার অপেক্ষায় ব্যস্ত।
75 साल के रामसुगर, 30 साल की रानी राजपूत से शादी करने जा रहे हैं। दोनों को एक साल पहले मुहब्बत हुई थी। रिंग सेरेमनी हो चुकी है। नवरात्रि बाद शादी होगी। रानी इंस्टाग्राम पर Reel बनाती है। वो रामसुगर के घर उसकी बेटी से मिलने आती थी। इसी दौरान इश्क हो गया📍जिला औरैया, उत्तर प्रदेश
— Sachin Gupta (@Sachingupta) October 15, 2026