তেরঙ্গা ওড়ানো কি অপরাধ? গ্রেফতারির প্রতিবাদে কনট প্লেসে গর্জে উঠলেন অভিজিৎ!
October 16, 2026
বার্তা ডেস্কঃ
দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’ কর্মসূচিতে বাধা এবং সিজেপি কর্মীদের গ্রেফতারির তীব্র নিন্দা জানিয়ে সরব হয়েছেন অভিজিৎ ডিপকে। তাঁর স্পষ্ট ঘোষণা, নিজের দেশের মাটিতে জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়, বরং এটি প্রতিটি নাগরিকের চরম গর্বের বিষয়। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা নামের দুই কর্মীকে বেআইনিভাবে জেলে আটকে রাখার প্রতিবাদে তিনি আগামী ১৬ অক্টোবর সেন্ট্রাল পার্কে ফের তেরঙ্গা উত্তোলনের ডাক দিয়েছেন।
আম আদমি পার্টি এই কর্মসূচিতে সমর্থন জানালেও বৃহস্পতিবারের নির্ধারিত প্রতিবাদ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ডিপকের হুঁশিয়ারি, তাঁকে জেলে পাঠানো হলেও তিনি এই আন্দোলন থেকে পিছু হটবেন না। পরিবর্তনের লড়াইয়ে শামিল হয়ে জাতীয় পতাকা উত্তোলনের এই কর্মসূচি যথারীতি চলবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।