রাজনীতি কি কেবল ছড়ি ঘোরানোর খেলা? উত্তরপ্রদেশে প্রাক্তন আইএএস-এর পদক্ষেপে শোরগোল!

বার্তা ডেস্কঃ

উত্তরপ্রদেশ ক্যাডারের প্রাক্তন আইএএস আধিকারিক দিব্যা মিত্তল প্রশাসনিক দায়িত্ব ছাড়ার মাসখানেক পরেই নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করলেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাঁর দলের নাম ঘোষণা করেছেন ‘জননীতি ভারত’। একই সঙ্গে তিনি ২০২৭ সালের আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তাঁর এই আকস্মিক ও সাহসী রাজনৈতিক পদক্ষেপে রাজ্য রাজনীতিতে তীব্র কৌতূহল ও আলোচনার ঝড় উঠেছে।

আইআইটি দিল্লি এবং আইআইএম-এর প্রাক্তনী দিব্যা মিত্তল অতীতে সন্ত কবীর নগর এবং মির্জাপুরের মতো গুরুত্বপূর্ণ জেলায় জেলাশাসকের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন ত্রুটি ও জনদুর্ভোগ কাছ থেকে দেখার অভিজ্ঞতাই তাঁকে রাজনীতিতে আসার প্রেরণা জুগিয়েছে বলে জানিয়েছেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে নাগরিকদের সরাসরি প্রতিষ্ঠা করাই তাঁর দলের প্রধান লক্ষ্য। নতুন এই রাজনৈতিক দল উত্তরপ্রদেশের আগামী নির্বাচনী সমীকরণকে কতটা প্রভাবিত করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *