জাতীয় পতাকা উত্তোলনের আগেই দিল্লি পুলিশের জালে সিজেপি প্রধান! ফের উত্তপ্ত রাজধানী
বার্তা ডেস্কঃ 
শুক্রবার বিকেলে দিল্লিতে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচিতে যোগ দেওয়ার ঠিক আগে বাড়ি থেকে আটক হলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রধান অভিজীৎ দিপকে। চলতি সপ্তাহে এটি তাঁর দ্বিতীয়বার আটকের ঘটনা। একই সঙ্গে যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয়েছে নেহা বোরাকেও। দলের দুই নেতার গ্রেফতারির প্রতিবাদে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই চত্বরে প্রায় দুই হাজার কর্মী-সমর্থক জমায়েত হয়েছেন।
পরিস্থিতি সামাল দিতে দিল্লির কনট প্লেস ও সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। সেন্ট্রাল পার্কও সাময়িক বন্ধ রাখা হয়েছে। এর আগে শীর্ষ আদালতে এই কর্মসূচি নিষিদ্ধ করার আর্জি জানানো হলেও সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করতে অস্বীকার করে। তা সত্ত্বেও আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জমায়েত ঠেকাতে কঠোর পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ। মুম্বই ও চেন্নাইয়েও এই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে।