ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের খাঁড়া, ট্রাম্পের কোন চালে স্বস্তি পেল দিল্লি?

বার্তা ডেস্কঃ

রাশিয়া সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা, কড়াকড়ি ও শুল্ক মকুবের ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে তাঁর স্বাক্ষরিত আলোচিত বিল কার্যকর হওয়ার ঠিক আগের দিন এই আকস্মিক পদক্ষেপ নিলেন তিনি। আমেরিকার এই সিদ্ধান্তের ফলে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে সম্ভাব্য ১০০ শতাংশ শুল্কের আশঙ্কা থেকে বড় স্বস্তি পেল ভারত ও চিন। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এই কঠোর নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

গত মাসে পাশ হওয়া ‘লিন্ডসে ও গ্র্যাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ বিলের লক্ষ্য ছিল রাশিয়ার জ্বালানি খাত ও সামরিক কর্মকাণ্ডে সহায়তাকারী দেশগুলির ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো। তবে শুক্রবার গভীর রাতে জারি করা এক আদেশনামায় ট্রাম্প জানান, কংগ্রেসে প্রত্যয়নপত্র জমা দিয়েই তিনি এই বিধিনিষেধ মকুব করেছেন। বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্রতি মার্কিন প্রেসিডেন্টের নরম মনোভাব এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *