বউ পুজোয় ব্যস্ত, আর ওদিকে হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল অজয় দেবগণের বাংলোর একাংশ!

বার্তা ডেস্কঃ

বলিউড অভিনেতা অজয় দেবগণের জীবনে যেন পরপর ঝড় বইছে। মুম্বইয়ের অভিজাত এলাকা জুহুতে অবস্থিত তাঁর বিলাসবহুল বাংলোর বেআইনি ও অবৈধ অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৃহন্মুম্বই কর্পোরেশন। প্রয়োজনীয় পৌর অনুমতি ছাড়াই এই বাংলোর অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তন ও কাঠামোগত কাজ চলার অভিযোগে গত মাসেই অভিনেতাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। কিন্তু পুরসভার সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় শুক্রবার সকালে পুরসভার আধিকারিকরা পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং কড়া হাতে অবৈধ অংশ ভেঙে দেন।

বাংলো ভাঙার এই আইনি বিপত্তির পাশাপাশি আরও একটি বড় ঝামেলার মুখে পড়েছেন অজয় দেবগণ। একটি জনপ্রিয় বিজ্ঞাপনে মুখ দেখানোর কারণে মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তবে ব্যক্তিগত ও আইনি এই নানা ঝামেলার মাঝেও বড় স্বস্তির খবর এনে দিয়েছে তাঁর সাম্প্রতিক ছবি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর ক্রাইম থ্রিলার ফ্র্যাঞ্চাইজি দৃশ্যমের শেষ অধ্যায়টি বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে এবং ইতিমধ্যেই চারশো কোটি টাকার ক্লাবে প্রবেশ করে বড় স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *