কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবীর আরাধনার সঠিক সময় জানেন কি?

বার্তা ডেস্কঃ কোজাগরী লক্ষ্মীপুজোয় কখন করবেন দেবীর আরাধনা? পঞ্জিকা মেনে জেনে নিন শুভক্ষণ

আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বাঙালি ঘরে ঘরে পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। শাস্ত্র মতে, এই বিশেষ রাতে ধনধান্যের দেবী মা লক্ষ্মী মর্ত্যে বিচরণ করেন এবং নিশীথ রাতে জেগে থাকা ভক্তদের আশীর্বাদ করেন। ২০২৬ সালে এই পুজো পালিত হচ্ছে ২৫ অক্টোবর, রবিবার। সনাতন ঐতিহ্য অনুযায়ী, এই ব্রতের সঙ্গে যেমন ধান ও নতুন ফসলের সমৃদ্ধির যোগ রয়েছে, তেমনই আলপনা, প্রদীপ ও পাঁচালি পাঠে মা লক্ষ্মীকে আবাহন জানান ভক্তরা।

এই বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৫ অক্টোবর সকাল ১১:৫৫ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে পরদিন সকাল ৯:৪১ মিনিট পর্যন্ত থাকবে। অন্যদিকে গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী সকাল ১০:৫৭ মিনিটে পূর্ণিমা শুরু হয়ে ছাড়বে পরদিন সকাল ৯:৪৭ মিনিটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সন্ধ্যার পরই পুজোর শ্রেষ্ঠ সময় শুরু হয়। শাস্ত্র মতে, ২৫ অক্টোবর অপরাহ্ন ৫:৩১ মিনিট থেকে প্রদোষ কালের শুভ সময় শুরু হচ্ছে এবং মধ্যরাতের নিশীথ কাল থাকছে ১০:৫৬ মিনিট থেকে ১১:৪৬ মিনিট পর্যন্ত। তাই রবিবার সন্ধ্যার পর পুজো সম্পাদন করাই সবচেয়ে উত্তম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *