ত্রিভুজ প্রেমের করুণ পরিণতি, প্রেমিকের ওপর ঝাঁপিয়ে পড়ল তরুণীর পরিবার!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ত্রিভুজ প্রেমের জেরে এক সিভিক ভলান্টিয়ারকে একা পেয়ে বেধড়ক মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক তরুণীর পরিবারের লোকজনের বিরুদ্ধে। সাতমুখী বাজার এলাকায় ঘটা এই হামলায় গুরুতর জখম অবস্থায় ওই কর্মী বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার প্রেমের সম্পর্ক নিয়ে দুই যুবকের মধ্যে প্রথম দফায় বচসা শুরু হয় এবং পুলিশি হস্তক্ষেপে সেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল।

কিন্তু এর রেশ কাটতে না কাটতেই শনিবার রাতে সাতমুখী বাজারে ডিউটি করার সময় ওই সিভিক ভলান্টিয়ারকে একা পেয়ে আকস্মিক আক্রমণ চালায় তরুণীর আত্মীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা তাঁকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করেন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা ও পুলিশের প্রচেষ্টায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *