৪০ বছর পর গর্ভগৃহে মা, তারাপীঠে ভক্তদের বাঁধভাঙা ভিড়!

বার্তা ডেস্কঃ

আশ্বিন মাসের শুক্ল চতুর্দশী তিথিতে মা তারার আবির্ভাব দিবস উপলক্ষে তারাপীঠ জুড়ে এখন উৎসবের আমেজ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ তিথিতেই জয়দত্ত সওদাগর শ্মশান থেকে মা তারাকে এনে প্রতিষ্ঠা করেছিলেন। সংস্কারের কাজের জন্য গত ১৪ সেপ্টেম্বর থেকে দেবীকে মন্দির চত্বরের শিবমন্দিরে সরিয়ে নেওয়া হয়েছিল। মহালয়া ও দুর্গাপুজোর সময় ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে প্রায় ৪০ দিন পর আরাধ্যা দেবী নিজের মূল গর্ভগৃহে ফিরে আসছেন।

আবির্ভাব তিথির বিশেষ রীতি মেনে ভোরে দেবীকে বিশ্রাম মঞ্চে নিয়ে আসা হয়, যেখানে ভক্তরা সারাদিন দেবী দর্শনের সুযোগ পাচ্ছেন। মূল গর্ভগৃহে না থাকায় মাকে এখন অন্নভোগ দেওয়া হয় না; সেবায়েত ও স্থানিয় বাসিন্দারাও সারাদিন উপবাস পালন করছেন। দেবী এখানে লক্ষ্মীরূপে পূজিত হন এবং সন্ধ্যায় মূল গর্ভগৃহে ফেরার পর লক্ষ্মী পুজো ও বিশেষ আরতি সম্পন্ন হবে। রাতে রাজবেশে সাজিয়ে খিচুড়ি ও পাঁচ ভাজা সহকারে নিবেদন করা হবে ভোগ। এই ঐতিহাসিক প্রত্যাবর্তন ও পুজো উপলক্ষে মন্দির চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *