গাইঘাটায় জলসার মাঝেই রহস্যজনক ফোন, সকালে মিলল কিশোরীর ক্ষতবিক্ষত দেহ!

বার্তা ডেস্কঃ

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির এক ১৭ বছরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে স্থানীয় একটি জলসার অনুষ্ঠানে পরিবারের সঙ্গে গিয়েছিল ওই কিশোরী। রাত সাড়ে ১১টা নাগাদ একটি ফোন পাওয়ার পর সে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যায় এবং তারপর থেকেই নিখোঁজ ছিল। রবিবার সকালে প্রতিবেশীর বাড়ির পিছন থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃত্যুর সঠিক কারণ জানতে এবং যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে কি না তা নিশ্চিত করতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই মৃতের এক আত্মীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত চলছে। সীমান্ত এলাকা হওয়ায় অভিযুক্ত কেউ বাংলাদেশে পালিয়ে গিয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। গাইঘাটা থানার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *