চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতানো যুবক গ্রেপ্তার, তুঙ্গে বিতর্ক!

বার্তা ডেস্কঃ

প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থেকে শেখ শাহিদ হোসেন নামের এক তৃণমূল ঘনিষ্ঠ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রভাবশালী নেতাদের সঙ্গে নিজের ছবি দেখিয়ে এবং ভুয়ো প্যানেল তৈরি করে বেকার যুবক-যুবতীদের বিশ্বাস অর্জন করত ধৃত। অভিযোগ রয়েছে, প্রতি প্রার্থীর কাছ থেকে দশ লক্ষ টাকা করে নিয়ে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। রবিবার ধৃতকে ডায়মন্ডহারবার আদালতে তোলা হলে বিচারক তাকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রতারিতরা টাকা ফেরত চাইতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হতো এবং প্রভাবশালী রাজনৈতিক পরিচয়ের ভয় দেখানো হতো। এমনকি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর নামে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিস এবং নিয়োগপত্র দেওয়ার ভুয়ো আশ্বাসে বিকাশ ভবনেও নিয়ে যাওয়া হয়েছিল। এই প্রতারণা চক্রের সঙ্গে অন্য কারা জড়িত এবং এই বিপুল পরিমাণ অর্থ কোথায় পাচার করা হয়েছে, তা খতিয়ে দেখতে বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে কুলপি থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *