ধেয়ে আসছে বছরের প্রথম ভয়াবহ ঘূর্ণিঝড় অর্ণব, ল্যান্ডফলে বাতাসের গতিবেগ কত হবে?

বার্তা ডেস্কঃ

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অর্ণব। ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাতের মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং বুধবার অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে। উপকূল পার হওয়ার সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। এই প্রাকৃতিক দুর্যোগের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরি না পড়লেও, এর পরোক্ষ প্রভাবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বাপতলার মাঝের উপকূল অঞ্চল দিয়ে এটি ল্যান্ডফল করবে। এই পরিস্থিতিতে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন শুরু হবে এবং বুধবার থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামসহ বিভিন্ন জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকার আশঙ্কা রয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *