বর্ধমান মেডিক্যালে ফেস্টের চাঁদা নিয়ে তুলকালাম, প্রথম বর্ষের ওপর ‘জুলুমবাজি’র অভিযোগ!

বার্তা ডেস্কঃ

বর্ধমান মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের চাঁদা আদায়কে কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রথম বর্ষের এমবিবিএস পড়ুয়াদের কাছ থেকে জোর করে সাড়ে ৫ হাজার টাকা করে চাঁদা চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, একটি নির্দিষ্ট সংঘের নাম ভাঙিয়ে নবীন পড়ুয়াদের ওপর আর্থিক চাপ সৃষ্টিরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এক পড়ুয়ার করা এই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে।

হস্টেলে ঘর না পেয়ে চড়া ভাড়ায় বাইরে থাকা এবং বইপত্র কেনার বিপুল খরচের মাঝে এত টাকা চাঁদা দেওয়া আসাম্ভব বলে জানিয়েছেন পড়ুয়ারা। অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করে আসরে নেমেছে অভিযুক্ত সংগঠন ন্যাশনাল মিডকস অর্গানাইজেশন (এনএমও)। সংগঠনের রাজ্য সম্পাদক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের নাম ব্যবহার করে অর্থ তোলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শাখা সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *