ভাইরাল টনসিলাইটিস থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথির বিস্ময়কর সাফল্য!

বার্তা ডেস্কঃ

শিশুদের ভাইরাল টনসিলাইটিসের চিকিৎসায় হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা নিয়ে কলকাতার ডি এন দে হোমিওপ্যাথি কলেজের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় চাঞ্চল্যকর সাফল্য মিলেছে। গবেষকদের দাবি, সুনির্দিষ্ট হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগের ফলে মাত্র তিনদিনের মধ্যে প্রায় ৯০ শতাংশ রোগী সম্পূর্ণ নিরাময় লাভ করেছে। প্রচলিত চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে শিশুদের শরীরে রেজিস্ট্যান্স তৈরির ঝুঁকি থাকে, যা রোধ করতে এই গবেষণা নতুন দিগন্ত উন্মোচন করেছে।

ডা. সৌরভ দে-এর নেতৃত্বে পরিচালিত এই আন্তর্জাতিক মানের গবেষণায় ৫ থেকে ১৫ বছর বয়সি ৭৮ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়। রেপিড অ্যান্টিজেন টেস্ট ও আরটি-পিসিআর প্রযুক্তির মাধ্যমে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে কঠোর গাইডলাইন মেনে এই ট্রায়াল চালানো হয়। ফলাফলে দেখা গেছে, প্লেসবো গ্রুপের মাত্র ৩৮.৫ শতাংশ শিশু সুস্থ হলেও হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগে ৮৮.৫ শতাংশ শিশু দ্রুত আরোগ্য লাভ করেছে। এর মধ্যে হেপার সালফার ওষুধটি সবচেয়ে বেশি কার্যকরী প্রমাণিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই গবেষণা চিকিৎসাবিজ্ঞানে এক বড় পরিবর্তন আনতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *