বিগ বস ঘরে রাজবীর ও নন্দিনীর রোম্যান্স! সৌরভের ধমকে থরহরি কম্পমান দুজনেই
বার্তা ডেস্কঃ
‘বিগ বস বাংলা’র অন্দরমহলে রাজবীর দে এবং নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। শত ক্যামেরার সামনে এই জুটির রোম্যান্স ও চুম্বনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে প্রশ্ন তুলেছে নেটপাড়া। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে উইকেন্ডের বিশেষ পর্বে খোদ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁদের চূড়ান্ত হুঁশিয়ারি দিতে বাধ্য হন। পারিবারিক এই রিয়েলিটি শোয়ে তাঁদের এমন খোলাখুলি আচরণ দর্শকদের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি করেছে।
শনিবারের পর্বে রাজবীর ও নন্দিনীকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন মহারাজ। সৌরভ স্পষ্ট জানান যে তাঁদের আচরণ সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং তাঁরা এই শোয়ে থাকার যোগ্য নন। রাজবীরের উগ্র মেজাজ, জীতু কামলের সঙ্গে ধাক্কাধাক্কি এবং খাবার নষ্ট করার অভিযোগ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সঞ্চালক। সৌরভের মতে রাজবীর পুরোপুরি নন্দিনীর কথায় প্রভাবিত। এখন দেখার এই কড়া বার্তার পর এই দুই প্রতিযোগী নিজেদের শুধরে নিতে পারেন কি না।