চেয়ার চিরস্থায়ী নয়! লক্ষ্মীপুজোয় বিজেপিকে চ্যালেঞ্জ মমতার!

বার্তা ডেস্কঃ

‘আমাদের রক্ত ও অত্যাচারের রাজনীতি দেখানো হচ্ছে, কিন্তু মনে রাখবেন চেয়ার চিরস্থায়ী নয়!’—কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে বিজেপি এবং প্রশাসনের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিয়ে ঠিক এভাবেই রাজনৈতিক লড়াইয়ের খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি মারাত্মক অভিযোগ এনে জানান যে, তৃণমূলের নেতা, কর্মী, বিধায়ক ও সাংসদদের ক্রমাগত ভয় দেখানো হচ্ছে এবং দল বদল না করলে জেলে ভরার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ, কমিশন ও জেলা প্রশাসনের অপব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম স্তব্ধ করার চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। আইনি কাগজপত্র ও নোটারাইজড অ্যাফিডেভিট তৈরির ক্ষেত্রেও চরম বৈষম্য করা হচ্ছে বলে সরব হন তিনি।

স্বাধীনতার ইতিহাস ও মহান নেতাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, দেশে কি আদৌ কোনো স্বাধীনতা অবশিষ্ট রয়েছে? বিজেপি টাকা ছড়িয়ে লোক কেনার চেষ্টা করছে এবং কেন্দ্রীয় সংস্থা ও পুলিশের ভয় দেখাচ্ছে বলে তিনি তীব্র আক্রমণ সানান। একই সঙ্গে বিশ্ববাংলা বোর্ড ও লোগো সরিয়ে নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি স্পষ্ট জানান, ব্র্যান্ড বা ঐতিহ্যকে চাইলেই মুছে ফেলা যায় না। নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে তিনি জানান যে জনমতই আসল স্থায়ী শক্তি। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে ময়দানে নেমে রাজনৈতিক প্রতিদ্বন্দিতা করার জন্য তিনি প্রতিপক্ষকে সরাসরি আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *