বাঘিনী কি সীমানা বোঝে? আসাম-বাংলা-ভুটান বিতর্কে বিস্ফোরক বনমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

বিহারের ‘বাল্মীকি টাইগার রিজার্ভ’ থেকে বক্সা টাইগার রিজার্ভে আনা সেই তিন বছর বয়সি বাঘিনিকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে মহা ধুমধামে বক্সার জঙ্গলে ছাড়া হলেও, মাস না পেরোতেই বাঘিনিটি সীমানা পেরিয়ে আসামের রাইমোনা জাতীয় উদ্যানের দিকে চলে গিয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। এতেই প্রশ্ন ওঠে, তবে কি বক্সায় বাঘের স্থায়ী বসবাসের উপযুক্ত পরিবেশ নেই? এই জল্পনা খারিজ করে কুমারগ্রামের বিজেপি বিধায়ক তথা বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ স্পষ্ট জানান, বাঘিনি কোথাও পালিয়ে যায়নি, বরং নতুন পরিবেশ ঘুরে দেখা একটি অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।

বনমন্ত্রী আরও বুঝিয়ে বলেন যে, বন্যপ্রাণীর কাছে পশ্চিমবঙ্গ, আসাম বা ভুটানের ভৌগোলিক সীমানার কোনো অস্তিত্ব নেই। বক্সা, সঙ্কোস এবং আসাম—এই পুরো অঞ্চলটিই বন্যপ্রাণীদের একটি প্রাকৃতিক করিডর। বনদপ্তরের আধিকারিকরা শুরু থেকেই রেডিও কলারের মাধ্যমে বাঘিনিটির প্রতি মুহূর্তের গতিবিধির ওপর নজর রাখছেন। মন্ত্রী উল্লেখ করেন, এলাকাটি আসামের এতই কাছাকাছি যে বাঘিনির এই ঘুরে বেড়ানোকে আসামে পালিয়ে যাওয়া বলা ভুল। আপাতত আশপাশের এলাকা পরিদর্শন শেষে বাঘিনিটি নিজের পছন্দের স্থানে স্থায়ীভাবে বসতি স্থাপন করবে বলে আশাবাদী বনদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *