১২ ঘণ্টা মৃত্যুর মুখ থেকে ফেরা, খনি থেকে জীবিত উদ্ধার ১২ শ্রমিক!

বার্তা ডেস্কঃ

সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের কুমোরডিহি কোলিয়াড়িতে ডুলি রোলারে আটকে যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূগর্ভে আটকে পড়া ১২ জন শ্রমিককে বাঁচাতে তৎক্ষণাৎ শুরু হয় খনি কর্তৃপক্ষের উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদারকি করেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। দীর্ঘ রাতভর চলা টানটান উদ্ধার অভিযানের পর অবশেষে আজ ভোরে তাঁদের নিরাপদে উপরে ফিরিয়ে আনা হয়।

উদ্ধারের পরেই সমস্ত শ্রমিককে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং বর্তমানে প্রত্যেকেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। খনিতে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিকরা। ঘটনার দায় ও যান্ত্রিক গাফিলতির বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *