নভেম্বরে ১৩ দিন বন্ধ ব্যাঙ্ক, ভোগান্তিতে সাধারণ মানুষ!

বার্তা ডেস্কঃ

আসন্ন নভেম্বরে দেশজুড়ে উৎসবের মরশুমের জেরে মোট ১৩ দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক। দুর্গাপুজো শেষ হলেও কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা এবং ছটপুজোর মতো একাধিক গুরুত্বপূর্ণ উৎসবের কারণে এই ছুটির তালিকা তৈরি হয়েছে। গ্রাহকদের জরুরি আর্থিক লেনদেন ও দাপ্তরিক কাজ সময়মতো সম্পন্ন করার জন্য ছুটির এই দিনগুলি আগে থেকেই জেনে রাখা অত্যন্ত জরুরি, অন্যথায় নানা সমস্যার মুখে পড়তে হতে পারে।

প্রতিমাসের নিয়মিত সাপ্তাহিক ছুটির পাশাপাশি আঞ্চলিক উৎসবের জন্য এই দীর্ঘ ছুটির কবলে পড়বে ব্যাঙ্কিং পরিষেবা। রবিবারের চারদিন এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের পাশাপাশি ৯ নভেম্বর গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস, ১০ নভেম্বর দিওয়ালির পরের দিন এবং গুজরাটি নববর্ষ, ১১ নভেম্বর ভাইফোঁটা ও চিত্রগুপ্ত জয়ন্তী এবং ১৬ নভেম্বর ছটপুজোর জন্য বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কে তালা ঝুলবে। তাই ছুটির দিনগুলি মাথায় রেখে গ্রাহকদের সমস্ত জরুরি কাজ দ্রুত সেরে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *