মাইক্রোসফট থেকে বিদায় নেওয়ার সুযোগ, কর্মীরা কি রাজি হচ্ছেন!

বার্তা ডেস্কঃ

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে বিপুলসংখ্যক কর্মীসংখ্যা কমানোর লক্ষ্যে একটি নজিরবিহীন উদ্যোগ নিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে রেকর্ড ১৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিশ্চিত করতে সংস্থাটি খরচ নিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে। তবে এবার সরাসরি ছাঁটাই না করে ভারত, আমেরিকা, ব্রিটেন ও কানাডার প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার বিশেষ সুযোগ দিচ্ছে কো ম্পা নিটি। এই স্কিমটি লেভেল ৭০ বা তার নিচের নির্দিষ্ট কিছু দলের কর্মীদের জন্য সীমিত সময়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। মূলত পরিবর্তনশীল বাজার ও এআই-কেন্দ্রিক চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতেই এই পদক্ষেপে এগোচ্ছে সংস্থাটি।

মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক মেমোতে জানান যে, যারা কো ম্পা নির বাইরে নতুন ক্যারিয়ার গড়তে চান, তাদের সহায়তার জন্যই এই সুযোগ দেওয়া হচ্ছে। রয়টার্সের সূত্র অনুযায়ী, কোপাইলট, উইন্ডোজ, এক্সবক্স, ফিন্যান্স এবং হিউম্যান রিসোর্সেসের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলো এই কর্মসূচির আওতায় থাকবে। তবে মার্কেটিং, কমার্শিয়াল বিজনেস ও সিকিউরিটি টিমকে এই প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতে ডাটা সেন্টার ও অত্যাধুনিক এআই চিপ উৎপাদনে যে বিশাল অঙ্কের মূলধন প্রয়োজন, তা নিশ্চিত করতেই মূলত টেক জায়ান্টটি এই কাঠামোগত পরিবর্তনের পথ বেছে নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *