অরুণাচলে চিনের মোকাবিলায় বড় বাঁধের পরিকল্পনা, রাস্তায় নামল ক্ষুব্ধ জেন জি!

বার্তা ডেস্কঃ

চীনের উচ্চাভিলাষী জলবিদ্যুৎ প্রকল্পের মোকাবিলায় কৌশলগত নিরাপত্তার কারণে অরুণাচল প্রদেশে ১১ হাজার ২০০ মেগাওয়াটের সিয়াং বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে কেন্দ্র। তবে এই বহুমুখী প্রকল্প ঘিরে উত্তর-পূর্বের এই রাজ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। প্রস্তাবিত বাঁধের প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের বিরুদ্ধে স্থানীয় আদিবাসী সম্প্রদায় এবং তরুণ প্রজন্মের জেন জি প্রতিবাদে নেমেছে। গত ২৩ অক্টোবর এই আন্দোলন হিংসাত্মক রূপ নেয়, যার ফলে এলাকায় পুলিশ স্টেশন এবং সরকারি সংস্থার দফতরে ভাঙচুরের ঘটনা ঘটে।

এই প্রকল্পের ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দারা নিজেদের জমি, জীবিকা ও সাংস্কৃতিক পরিচয় হারানোর ভয়ে সরব হয়েছেন। পাশাপাশি, মহিলা বিক্ষোভকারীদের উপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় তরুণ প্রজন্মের ক্ষোভ আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরকার জলনিরাপত্তা ও বিদ্যুৎ উৎপাদনের কথা বললেও, গ্রামবাসীদের যথাযথ মতামত না নিয়ে এই প্রকল্প এগিয়ে নেওয়ার নীতি নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *