সৌদির পর মিশর, দুই শক্তিশালী দেশকে যুদ্ধের হুমকি দিয়ে তোলপাড় সৃষ্টি করল হাউথিরা!
বার্তা ডেস্কঃ
দেড় মাসেরও বেশি সময় ধরে চলা তীব্র লড়াইয়ের মধ্যে এবার সৌদি আরবের পাশাপাশি মিশরকেও আক্রমণের নিশানা করল ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রিয়াদের সুরক্ষায় সৌদিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মিশরের পার্লামেন্ট। তবে মিশরের এই পদক্ষেপকে ইয়েমেনি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্ররোচনা বলে অভিহিত করেছে হাউথি নেতৃত্ব। ইয়েমেনের জঙ্গি সংগঠনটির মতে, শান্তি আলোচনার প্রক্রিয়া চলাইকালীন সৌদিতে মিশরীয় সেনা পাঠানোর এই সিদ্ধান্ত সংঘাতকে নতুন করে উস্কে দেবে।
মূলত সৌদির প্রধান বাণিজ্যপথ বাব-আল মান্দেব প্রণালীসহ একাধিক অঞ্চল হাউথিদের দখলে চলে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রিয়াধের সুরক্ষায় পাশে এসে দাঁড়িয়েছে পাকিস্তান ও তুরস্ক। ভৌগোলিক দূরত্ব থাকলেও সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক ও নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার তাগিদেই সেনাবাহিনী পাঠানোর পদক্ষেপ গ্রহণ করে কায়রো। তবে মিশর সামরিক সাহায্য পাঠানোর ঘোষণা দেওয়া মাত্রই তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে শক্ত অবস্থান নিয়েছে হাউথিরা, যার ফলে সমগ্র মধ্যপ্রাচ্য এক অত্যন্ত ভয়াবহ সামরিক ও অর্থনৈতিক পরিণতির দিকে ধাবিত হচ্ছে।