১১ হাজার টাকার ওষুধ ১ লক্ষ ৩০ হাজারে! বেসরকারি হাসপাতালের চরম লুণ্ঠনে ফুঁসছে সুপ্রিম কোর্ট

বার্তা ডেস্কঃ

বেসরকারি হাসপাতালের মাত্রাতিরিক্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ডিলারদের থেকে কেনা মূল্যের তুলনায় কয়েক গুণ বেশি দামে জীবনদায়ী ওষুধ বিক্রির এই প্রবণতাকে ‘ডাকাতি’ হিসেবে আখ্যা দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ সাফ জানিয়েছে, হাসপাতাল অন্য উপায়ে চলতে পারে, কিন্তু রোগীদের এভাবে লুটে খাওয়ার মাধ্যমে নয়। কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।

শুনানি চলাকালীন আদালতের সামনে উঠে আসে যে, ১১ হাজার টাকার একটি ইনজেকশন রোগীর পরিবারকে ১ লক্ষ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। কেন্দ্রের নিজেদের হলফনামা অনুযায়ী, ক্যানসারের ওষুধে ১৭০ থেকে ৭০০ শতাংশ এবং অন্যান্য সামগ্রীতে এক হাজার শতাংশ পর্যন্ত অতিরিক্ত লাভ করছে হাসপাতালগুলি। আদালত এই স্বেচ্ছাচারিতা মেনে নিতে অস্বীকার করে এনপিপিএ-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে, মামলার রায় সংরক্ষিত রেখেছে সর্বোচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *