মমতাকে নিয়ে শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, অবসর নেওয়ার সময় কি হয়ে গেল?

বার্তা ডেস্কঃ

বুধবার বিধানসভায় উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ৭৫ বছর বয়সে আর নির্বাচনে না দাঁড়িয়ে এখন তাঁর বিশ্রাম নেওয়া উচিত। নন্দীগ্রাম আসন ছেড়ে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, এই বয়সে রাজনৈতিক লড়াইয়ে অনড় না থেকে প্রবীণ নেত্রীর স্বাস্থ্যের কথা ভেবে বিশ্রামে যাওয়াটাই শ্রেয়।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দু’টি আসন থেকেই জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারী। পরে নন্দীগ্রাম আসনটি ছাড়ার কারণে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন হাসিরানি রথ। বিধানসভার এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে উঠেছে, এবং শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *