পুজোয় বিরাট সুখবর! কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধিতে পকেটে আসবে কত টাকা?
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। তাঁদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) বৃদ্ধিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতদিন পর্যন্ত ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা মিললেও, এই ৩ শতাংশ বৃদ্ধির ফলে তা বেড়ে দাঁড়াল ৬৩ শতাংশে। গত জুলাই মাস থেকেই বর্ধিত এই ডিএ কার্যকর হবে, যা থেকে উপকৃত হবেন দেশের প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮ লক্ষ পেনশনভোগী।
মূলত মুদ্রাস্ফীতি সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের নির্ধারিত সূত্র অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস থেকে এই বাড়তি ডিএ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন কর্মীরা। নতুন এই ঘোষণার ফলে কেন্দ্রীয় কর্মীদের মূল বেতনের ওপর ভিত্তি করে আর্থিক লাভ অনেকটাই বাড়বে, যা উৎসবের আগে তাঁদের খুশির আমেজ দ্বিগুণ করে দিয়েছে।