হাত বাঁধা অবস্থায় পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি! গাইঘাটার এনকাউন্টারে ধৃতের মৃত্যুতে বিস্ফোরক মা?

বার্তা ডেস্কঃ

গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ধৃত প্রহ্লাদ দাসের পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। গত মঙ্গলবার অপরাধের পুনর্নির্মাণের সময় ধৃত প্রহ্লাদ পুলিশের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ, যাতে তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তরজা শুরু হয়েছে এবং এনকাউন্টারের সত্যতা নিয়ে বিরোধীরা নানা প্রশ্ন তুলতে শুরু করেছে।

এদিকে ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে ন্যায়বিচারের পাশাপাশি সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন নিহত প্রহ্লাদের মা রেখা দাস। তাঁর দাবি, ঘটনার রাতে যখন প্রহ্লাদকে হাত বাঁধা অবস্থায় বাড়িতে আনা হয়েছিল, তখন এত পুলিশকর্মী উপস্থিত থাকা সত্ত্বেও সে কী করে বন্দুক ছিনিয়ে গুলি চালাল তা নিয়ে ধন্দ রয়েছে। পরিবারের দাবি, প্রহ্লাদ দোষী হলে আইন অনুযায়ী তার শাস্তি হোক—এমনটাই তাঁরা চেয়েছিলেন, তবে পুলিশের এই গুলিতে মৃত্যুর ঘটনা এখনও মেনে নিতে পারছেন না তাঁরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *