কলকাতা পুরসভার ডিলিমিটেশন মামলায় কঠোর হাইকোর্ট, আজই কি মিলবে ফয়সালা!

বার্তা ডেস্কঃ

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় তীব্র আইনি জটিলতা তৈরি হয়েছে। পুরভোটের প্রাক্কালে ডিলিমিটেশন প্রক্রিয়া বাতিলের দাবিতে দায়ের করা এই মামলায় রাজ্য সরকারের পদক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য শুনানিতে জানতে চান, এত দিন ধরে চলা এই প্রক্রিয়ার শেষ মুহূর্তে কেন মামলা করা হলো এবং কমিশনারের পাঠানো পুনর্বিন্যাস প্রস্তাবে যথাযথ আইন মানা হয়েছে কি না।

মামলাকারীদের অভিযোগ, পুরসভার প্রশাসকের বা মুখ্যসচিবের এই ডিলিমিটেশন প্রক্রিয়া চালানোর কোনো আইনি অধিকার নেই এবং রাজনৈতিক ফায়দা তুলতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে নির্ধারিত সময়ে কোনো আপত্তি না জানিয়ে শেষ মুহূর্তে এই মামলা দায়ের করা জরুরি নয়। আজ বৃহস্পতিবারে এই মামলার পরবর্তী শুনানিতে আইনি জট কেটে পুরো বিষয়টি স্পষ্ট হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *